ঢাকা মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬ ৩ ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ২১ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

পূর্বআবুরখীল তালুকদারপাড়ায় সার্বজনীন শ্মশান ও পল্লী উন্নয়ন পরিষদ গঠিত

প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৬, সোমবার, সময়ঃ ০৮.০৯ পি.এম
পূর্বআবুরখীল তালুকদারপাড়ায় সার্বজনীন শ্মশান ও পল্লী উন্নয়ন পরিষদ গঠিত
www.dailyranggaprovat.com

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্রগ্রাম) প্রতিনিধি : রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পূর্বআবুরখীল তালুকদারপাড়ার সার্বিক উন্নয়ন ও এলাকার মানুষের কল্যাণে পূর্বআবুরখীল তালুকদারপাড়া সার্বজনীন শ্মশান ও পল্লী উন্নয়ন পরিষদ গঠন করা হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টায় তালুকদারপাড়ার শান্তিময় বিহারে এলাকার সার্বিক উন্নয়নকে সামনে রেখে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ২০২৬-২০২৯ মেয়াদে আগামী তিন বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়।

এতে ঝুন্টু বিকাশ বড়ুয়াকে সভাপতি এবং সাংবাদিক রতন বড়ুয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

নবগঠিত কমিটির অন্যান্য পদে রয়েছেন—সহ-সভাপতি কুনাল বড়ুয়া ও অপু বড়ুয়া, সহ-সাধারণ সম্পাদক শিপলু বড়ুয়া, অর্থ সম্পাদক রাজু বড়ুয়া, সহ-অর্থ সম্পাদক অজিত বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক চন্দন বড়ুয়া, সহ-সাংগঠনিক সম্পাদক পুলক বড়ুয়া, শ্মশান বিষয়ক সম্পাদক স্বপন বড়ুয়া, সহ-শ্মশান বিষয়ক সম্পাদক অসিম বড়ুয়া, দপ্তর সম্পাদক রানা বড়ুয়া জনি, সহ-দপ্তর সম্পাদক আশু বড়ুয়া ও সুজিত বড়ুয়া।

কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন—রুবেল বড়ুয়া, বিশ্বজিত বড়ুয়া, সাগর বড়ুয়া, রুপস বড়ুয়া, উজ্জল বড়ুয়া, জুয়েল বড়ুয়া রকি, নিরু বড়ুয়া, হিমেল বড়ুয়া, রতন বড়ুয়া, সবুজ বড়ুয়া, সুব্রত বড়ুয়া, নয়ন বড়ুয়া ও স্বাগত বড়ুয়া।

সভায় নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ তালুকদারপাড়ার সার্বিক উন্নয়ন, সার্বজনীন শ্মশানের উন্নয়ন ও সংস্কার, এলাকার মানুষের পারস্পরিক সম্প্রীতি বজায় রাখা এবং সামাজিক ও মানবিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

এ সময় বক্তারা আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে পূর্বআবুরখীল তালুকদারপাড়ার সামাজিক, ধর্মীয় ও অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে এবং এলাকার মানুষের কল্যাণে পরিষদটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।