ঢাকা মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬ ৩ ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ২১ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

"সেতু-রোহান দম্পতির বাগদান সম্পন্নঃ নতুন জীবনের শুভ সূচনায় পরিবারের দোয়া প্রার্থনা"

প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৬, মঙ্গলবার, সময়ঃ ০৪.৩৫ পি.এম
"সেতু-রোহান দম্পতির বাগদান সম্পন্নঃ নতুন জীবনের শুভ সূচনায় পরিবারের দোয়া প্রার্থনা"
www.dailyranggaprovat.com

আরিফ আহমেদ মুন্না : বরিশাল প্রেসক্লাব ও বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি প্রয়াত অ্যাডভোকেট ইসমাইল হোসাইন নেগাবান মন্টুর একমাত্র পুত্র ইঞ্জিনিয়ার ইমাম হোসাইন রোহানের সাথে বাবুগঞ্জ উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও বাবুগঞ্জ শিক্ষা-সামাজিক উন্নয়ন বাস্তবায়ন পরিষদের আহবায়ক বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মফিজুর রহমান পিন্টু সিকদারের জ্যেষ্ঠ কন্যা আমিনা রহমান সেতুর শুভ বাগদান সম্পন্ন হয়েছে। রাজধানী ঢাকার রমনা চাইনিজ রেস্তোরাঁয় রোববার (১৬ আগস্ট) এক উৎসবমুখর পরিবেশে উভয় পক্ষের নিকট আত্মীয়-স্বজনের উপস্থিতিতে ওই শুভ বাগদান অনুষ্ঠান সম্পন্ন করা হয়।

নববর ইঞ্জিনিয়ার ইমাম হোসাইন রোহান উত্তরা ইউনিভার্সিটি থেকে বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (EEE) সাবজেক্টে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পরে বর্তমানে রাজধানীর একটি স্বনামধন্য বেসরকারি প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত রয়েছেন। এদিকে নবপরিণীতা আমিনা রহমান সেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা বিজ্ঞান অনুষদে প্রথম বর্ষে অধ্যয়নরত। সেতু বাবুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইকবাল আহমেদ আজাদ, র‍্যাব-১'এর উপ-সহকারী পরিচালক মজিবুর রহমান সুমন এবং বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফায়জুল হক মুন্নার আপন ভাগ্নি।

বাগদান অনুষ্ঠানে আগামী ঈদুল আজহার ছুটিতে কনের পিত্রালয়ে তাদের সকল আত্মীয়-স্বজন, এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান করার ঘোষণা দেওয়া হয়। একইসাথে নবদম্পতির সুখময় আগামীর সমৃদ্ধ নতুন জীবনের শুভ সূচনার জন্য উভয় পরিবারের পক্ষ থেকে দোয়া প্রার্থনা করা হয়।