ঢাকা মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬ ৩ ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ২১ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

দেবহাটায় গাঁজাসহ ২জন ও ১জন সাজাপ্রাপ্ত আসামী আটক

প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৬, মঙ্গলবার, সময়ঃ ০৪.৫৪ পি.এম
দেবহাটায় গাঁজাসহ ২জন ও ১জন সাজাপ্রাপ্ত আসামী আটক
www.dailyranggaprovat.com

আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি :  দেবহাটা থানা পুলিশের অভিযানে গাঁজাসহ ২জন আসামী ও জিআর পরোয়ানাভুক্ত সাজাপ্রাপ্ত ১জন আসামী আটক হয়েছে। আটককৃতদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। পুলিশ জানায়, দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিমের নেতৃত্বে দেবহাটা থানার এসআই সাহিদুল আলম সঙ্গীয় অফিসার এসআই হান্নান মিয়া, এএসআই ও সাগর আলী এর সহায়তায় অভিযান পরিচালনা করে ইং ১৭/০৮/২০২৬ তারিখ রাত সাড়ে ১০টার সময় পারুলিয়া ইউনিয়নের ঘড়িয়াডাঙ্গা এলাকা থেকে ১৫ গ্রাম গাঁজাসহ আসামি ১। আব্দুল সাত্তার মোড়ল @ জেলে খোকন (৫০), পিতা- মৃত মান্দার মোড়ল, ২। শামসুল ঢালী (৫৫), পিতা- মৃত দুর্লভ ঢালী, উভয় সাং- ঘড়িয়াডাঙ্গা, থানা- দেবহাটা, জেলা-সাতক্ষীরাদ্বয়কে গ্রেফতার করেন। এছাড়াও পৃথক অভিযান পরিচালনাকালে এসআই (নিঃ) ইব্রাহিম মোল্লা, এএসআই (নিঃ) হান্নান মিয়া, এএসআই (নিঃ) সাগর আলী সঙ্গীয় ফোর্সসহ ইং-১৮/০৮/২০২৬ তারিখ সকাল সাড়ে ১০ টার সময় ৪টি জিআর পরোয়ানাভূক্ত দীর্ঘ দিনের পলাকত আসামী ১। সাইফুল ইসলাম গাজী (৪০), পিতা- মৃত আবু বক্কার গাজী, সাং-খলিশাখালী, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার করেন। দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম জানান, চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ২জনকে গাঁজাসহ আটক করে মামলা দায়ের পূর্বক বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।