ঢাকা বুধবার ১৯ আগস্ট ২০২৬ ৪ ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ২২ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কালিয়ায় ইউএনও জিন্নাতুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান

প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, বুধবার, সময়ঃ ১১.৪৭ এ.এম
কালিয়ায় ইউএনও জিন্নাতুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান
www.dailyranggaprovat.com

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জিন্নাতুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) কালিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হয়।

এবারের জাতীয় মৎস্য পক্ষের প্রতিপাদ্য— “জলাশয় মৎস্যে সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. ওয়াহিদুজ্জামান মিলু, শেখ শিহাব  উদ্দিন, বিশ্বাস নওশের আলী, ডাঃ বুলবুল কবীর, মোঃ তরিকুল ইসলাম  উপজেলা মৎস্য কর্মকর্তা চয়ন বিশ্বাস ইউএনও মোঃ জিন্নাতুল ইসলামের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

এ সময় মৎস্য সম্পদের উন্নয়ন, সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনীতিতে মৎস্য খাতের অবদান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।