ঢাকা বুধবার ১৯ আগস্ট ২০২৬ ৪ ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ২২ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

মধুমতি নদীতে তীব্র ভাঙণ, পরিদর্শন করলেন ইউএনও

প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, বুধবার, সময়ঃ ০৩.১৮ পি.এম
মধুমতি নদীতে তীব্র ভাঙণ, পরিদর্শন করলেন ইউএনও
www.dailyranggaprovat.com

সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে মধুমতি নদীতে পানি বাড়ার সাথে সাথে তীব্র ভাঙণ শুরু হয়েছে। উপজেলার বসুরধুলজুড়ী,ভোলানাথপুর,রুইজানী,গোপালনগর, হরেকৃষ্ণপুর,ঝামা বাজার, চরঝামা সহ বিভিন্ন এলাকার নদীভাঙ্গন প্রবল আকার ধারণ করেছে।এতে করে আবাদী জমি,বসতঘর বিভিন্ন গাছ পালা সহ বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলিন হচ্ছে প্রতিনিয়ত। দিশেহারা হয়ে পড়েছে নদী পাড়ের মানুষ।  প্রতিটা মৃহুর্ত ভাঙণ আতংকে দিন  কাটছে তাদের।

এদিকে অদ্য বুধবার ( ১৯ আগষ্ট) সকালে হরেকৃষ্ণপুর ভাঙণ অঞ্চল ও ঝামা এলাকায় ৩০০ মিটার জিওব্যাগ ডাম্পিং এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন মহম্মদপুরের ইউএনও বেদবতী মিস্ত্রী..এসময় তার সাথে প্রেসক্লাব মহম্মদপুর এর ভারপ্রাপ্ত সভাপতি ও ইত্তেফাক সংবাদদাতা মেহেদী হাসান পলাশ ও সাধারণ সম্পাদক মো: মাসুদ রানা সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।