ঢাকা বুধবার ১৯ আগস্ট ২০২৬ ৪ ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ২২ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কালিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতির ১৩ তম মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, বুধবার, সময়ঃ ০৪.৩৮ পি.এম
কালিগঞ্জ  প্রেসক্লাবের  প্রতিষ্ঠাতা সভাপতির ১৩ তম মৃত্যুবার্ষিকী পালিত
www.dailyranggaprovat.com

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, নির্ভীক সাংবাদিকতার বাতিঘর মরহুম অধ্যক্ষ তমিজ উদ্দীন আহম্মেদের ১৩তম মৃত্যুবার্ষিকীতে গভীর শোক, বিনম্র শ্রদ্ধা ও অশ্রুসিক্ত বেদনায় তাঁকে স্মরণ করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) বেলা ১১টায় কালিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এক আবেগঘন পরিবেশে এই গুণী মানুষের স্মরণে আলোচনা সভা, মাজার জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।কণ্ঠের সেই চিরচেনা তেজ আজ নেই, কলমটাও থেমে গেছে এক যুগ আগে। কিন্তু কালিগঞ্জের সাংবাদিকতা অঙ্গনে তিনি যে শূন্যতা রেখে গেছেন, তা আজ ১৩ বছর পরও সমানভাবে তাড়িয়ে বেড়াচ্ছে তাঁর সহযোদ্ধা ও উত্তরসূরিদের।আমার এগারোটাও কালিগঞ্জ  প্রেসক্লাব মিলনায়তনে সমবেত সাংবাদিকদের চোখে-মুখে ছিল প্রিয় অভিভাবককে হারানোর এক গভীর বেদনাবোধ।স্মরণসভায়  কালিগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি, শেখ আনোয়ার হোসেনের  হোসেনের সভাপতিত্বে ও সাংবাদিক শেখ আতিকুর রহমানের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাক্তার শফিকুল ইসলাম বাবু, সাবেক যুগ্ন আহবায়ক আখতারুজ্জামান বাপ্পি, বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মমতাজ হোসেন মন্টু, অ্যাডভোকেট  জাফরুল্লাহ ইব্রাহিম, প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক এই হাফিজুর রহমান শিমুল,  তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহমাদুল্লাহ বাচ্চু, প্রমুখ।  বক্তারা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে মরহুম অধ্যক্ষ তমিজ উদ্দীন আহম্মেদের কর্মময় জীবন ও সাংবাদিকতায় তাঁর অবিস্মরণীয় অবদানের কথা তুলে ধরেন। তাঁরা বলেন, তিনি শুধু একজন দক্ষ সাংবাদিকই ছিলেন না, ছিলেন এই অঞ্চলের সুস্থ ধারার প্রথিতযশা সাংবাদিক,  সাংবাদিকতার পথপ্রদর্শক। প্রতিকূল সময়েও সত্যের পক্ষে তাঁর আপসহীন অবস্থান আজও সবাইকে অনুপ্রাণিত করে। তাঁর চলে যাওয়া কালিগঞ্জবাসীর জন্য এক অপূরণীয় ক্ষতি, যা কখনো পূরণ হওয়ার নয়।স্মরণসভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে অশ্রুভেজা চোখে তাঁর মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন উপস্থিত সাংবাদিক ও গুণগ্রাহীরা।