ঢাকা বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬ ৫ ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ২৩ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

আশাশুনিতে জন্মাষ্টমী উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, বুধবার, সময়ঃ ০৭.৫২ পি.এম
আশাশুনিতে জন্মাষ্টমী উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
www.dailyranggaprovat.com

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) :  আশাশুনিতে জন্মাষ্টমী ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। সভায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহমদ খান, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক স ম হেদায়েতুল ইসলাম, জামায়াতের উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর আলহাজ্ব নুরুল অফছার মোর্তজা, বিএনপির সাবেক সদস্য সচিব জাকির হোসেন বাবু, যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলকণ্ঠ সোম, অধ্যক্ষ (অব) চিত্তরঞ্জন ঘোষ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, কাশিনাথ মন্ডল, পূজা উদযাপন পরিষদের সেক্রেটারী রনজিত বৈদ্য, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সেক্রেটারী প্রীতিষ রায়, উপজেলা হিন্দু বৈদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের আহবায়ক গোপাল মন্ডল, অনুরুদ্ধ প্রমুখ। সভায় সকল সংগঠন ঐক্যবদ্ধভাবে জন্মাষ্টমী উদযাপন করতে ঐক্যমক পোষণ করেন।