ঢাকা বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬ ৫ ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ২৩ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

সাংবাদিক গাজী হাবিবের মায়ের মৃত্যুতে কালিগঞ্জ প্রেসক্লাব সদস্যদের গভীর শোক প্রকাশ

প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, বুধবার, সময়ঃ ০৭.৫৫ পি.এম
সাংবাদিক গাজী হাবিবের মায়ের মৃত্যুতে  কালিগঞ্জ প্রেসক্লাব সদস্যদের গভীর শোক প্রকাশ
www.dailyranggaprovat.com

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ফরিদপুর গ্রামের বাসিন্দা সামাদ গাজীর স্ত্রী এবং সাংবাদিক গাজী হাবিবের মা মৃত্যু বরণ করেছেন। বুধবার (১৯ আগস্ট) সাতক্ষীরা শহরের হার্ট ফাউন্ডেশনের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন  কালিগঞ্জ  প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। 

পারিবারিক সূত্রে জানা যায়, গত সোমবার (১৭ আগস্ট) বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাংবাদিক গাজী হাবিবের মা। শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে কালিগঞ্জের লাইফ কেয়ার হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে উন্নত চিকিৎসার জন্য দ্রুত সাতক্ষীরা জেলা শহরে নেওয়ার পরামর্শ দেন।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সময়ক্ষেপণ না করে পরিবারের সদস্যরা তাকে সাতক্ষীরা শহরের হার্ট ফাউন্ডেশনে নিয়ে যান। পরে তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে সাংবাদিক গাজী হাবিবের সহকর্মী সাংবাদিকদের মধ্যে নেমে এসেছে গভীর শোক।

এদিকে সাংবাদিক গাজী হাবিবের মায়ের মৃত্যুতে গভীর শোক  ও  সমবেদনা  জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন    কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি  শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, সাংগঠনিক সম্পাদক কাজী আল মামুন তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক আহমাদুল্লাহ বাচ্চু সহ  সাংবাদিকবৃন্দ  এক শোকবার্তায়  নেতৃবৃন্দ আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।