ঢাকা বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬ ৫ ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ২৩ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কচুয়ায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, বুধবার, সময়ঃ ০৭.৫৯ পি.এম
কচুয়ায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
www.dailyranggaprovat.com

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের কচুয়ায় ২০২৬ সালের এসএসসি, এসএসসি (ভোক) ও দাখিল পরীক্ষায় মোট - ৯৯৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং এর মধ্যে মোট -৫৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ (এ প্লাস) লাভ করেছে। এই এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয় । উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বুধবার ( ১৯ আগস্ট) সকাল ১০ উপজেলা একাধিক সুপারভাইজার মোহাম্মদ মেহেদী মান্নার সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আলী হাসান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সভাপতি ও জেবি গ্রুপের চেয়ারম্যান সরদার জাহিদ,উপ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতি:দা:)এস এম মোর্শেদ,উপজেলা জামায়ােত ইসলামের আমির শিক্ষক মো : রফিকুল ইসলাম। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী হাসান ও অন্যান্য অতিথিবৃন্দ কৃতী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা দিয়ে সংবর্ধনা জানান। পরে  পরিবেশের ভারসাম্য রক্ষা ও গাছের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে সংবর্ধিত শিক্ষার্থীদের মাঝে সৌজন্য উপহার হিসেবে গাছের চারা বিতরণ করা হয়। এ সময় গাছ রোপণের নানা উপকারিতা ও প্রয়োজনীয়তা তুলে ধরে বক্তব্য দেন অতিথিরা।

সংবর্ধনা অনুষ্ঠান চলাকালে শিক্ষার্থীদের উৎসাহিত করতে তাদের জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য (Aim in Life) সম্পর্কে জানতে চাওয়া হয়। শিক্ষার্থীরাও আনন্দিত মনে তাদের ভবিষ্যৎ জীবনের নানা লক্ষ্য ও স্বপ্নের কথা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষকবৃন্দ এবং সংবর্ধিত শিক্ষার্থীসহ অভিভাবকরা উপস্থিত ছিলেন। কৃতী শিক্ষার্থীদের এমন উৎসাহব্যঞ্জক সংবর্ধনা ও পরিবেশবান্ধব উপহার তাদের ভবিষ্যৎ পড়াশোনায় এবং সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠতে বিশেষ অনুপ্রেরণা জোগাবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।##