দেবহাটায় বোয়ালমারী খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক
মোঃ আহাদুল্লাহ সানা, সাতক্ষীরা।। দেবহাটা উপজেলা প্রশাসন, দেবহাটা ও দূর্যোগ ব্যবস্থাপনা শাখার বাস্তবায়নে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের আওতায় সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার দেবহাটা ইউনিয়নের বোয়ালমারী খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক আফরোজা আখতার।
৯ এপ্রিল বৃহস্পতিবার বিকাল আনুঃ ২.৩০ টায় দেবহাটা ইউনিয়নের বোয়ালমারী খাল খনন এর শুভ উদ্বোধন করার সময় আরো উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও দেবহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, আব্দুল মতিন বকুল প্রমুখ।
