ঢাকা বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬ ৫ ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ২৩ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

আশাশুনিতে ৫ ওয়ারেন্টের আসামী গ্রেফতার

প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, বুধবার, সময়ঃ ০৮.০২ পি.এম
আশাশুনিতে ৫ ওয়ারেন্টের আসামী গ্রেফতার
www.dailyranggaprovat.com

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৫ আসামীকে গ্রেফতার করেছে। বুধবার (১৯ আগস্ট) সকালে আসামীদেরকে আদালতে প্রেরন করা হয়েছে।

থানা সূত্রে জানাগেছে, আশাশুনি থানার মামলা নং-১৯, তাং ৩১/০৮/২৫ মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী কোলা গ্রামের মৃত শাহানুর শেখের ছেলে গোলাম মোস্তফা হোসেন, নুরুল ইসলাম গাজীর ছেলে রফিফুল ইসলাম, মৃত আঃ রহমান গাজীর ছেলে নাজির আলম, মৃত শেখ শাহিনুরের ছেলে গোলাম রসুল ও মৃত আঃ আজিজের ছেলে আব্দুল কুদ্দুস শেখকে মঙ্গলবার দিবাগত রাতে পুলিশ তাদের নিজ নিজ বাড়ি হতে গ্রেফতার করেন।