আশাশুনিতে অসুস্থ জামায়াত নেতা মাওঃ মোশাররফকে দেখতে উপজেলা নেতৃবৃন্দ
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলা জামায়াতের নায়েবে আমীর, জি ফুলবাড়ী দরগাহ্ শরীফ আলিম মাদ্রাসার সাবেক সহকারী মৌলভী মাওঃ মোশারফ হোসেনকে দেখতে যান উপজেলা জামায়াত নেতৃবৃন্দ।
বুধবার (১৯ আগস্ট) বিকাল সাড়ে ৫ টায় জামায়াতের উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওঃ আনওয়ারুল হকের নেতৃত্বে নেতৃবৃন্দ তার নৌকাটিস্থ বাড়িতে যান। এ সময় তারা তার শারীরিক খোঁজখবর নেন, তার সঙ্গে কিছু সময় কাটান এবং দ্রুত সুস্থতা ও সুস্বাস্থ্য কামনা করেন। উপজেলা জামায়াতের বাইতুলমাল সেক্রেটারি মাওঃ শহিদুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক ও প্রতাপনগর ইউপি চেয়ারম্যান প্রার্থী মাওঃ রিয়াছাত আলী, প্রতাপনগর ইউনিয়ন আমীর উপাধ্যক্ষ মাওঃ অহিদুজ্জামান, বুধহাটা ইউনিয়ন আমীর মাওঃ আঃ ওয়াদুদ, প্রতাপনগর ৫নং ওয়ার্ড সভাপতি আলহাজ্ব কারিমুল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
