কলারোয়ায় শাপলা পি.এস. অ্যাওয়ার্ড প্রদান
শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : বাংলাদেশ স্কাউটস কলারোয়া উপজেলা শাখার আয়োজনে শাপলা পি.এস. অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৩টায় কলারোয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ স্কাউটস কলারোয়া উপজেলা শাখার সভাপতি আরিফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নুল আবদীন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস কলারোয়া উপজেলা শাখার সহ-সভাপতি আমানুল্লাহ আমান।
অনুষ্ঠানে শাপলা পি.এস. অ্যাওয়ার্ড অর্জনকারী স্কাউটদের হাতে সম্মাননা ও অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
বক্তারা স্কাউটদের শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ, দেশপ্রেম ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
এ সময় বাংলাদেশ স্কাউটস কলারোয়া উপজেলা শাখার সহ-সভাপতি মুজিবর রহমান, আরশাদ আলী, হায়দার আলী, কমিশনার মোতালেব হোসেন, সম্পাদক মনিরুজ্জামান, স্কাউটরিয়াজ ভাই বলছেন লিডার শফিকুল ইসলাম, কাব লিডার মর্জিনা খাতুন, যুগ্ম সম্পাদক কামরুজ্জামান, কোষাধ্যক্ষ হরিসাধন, প্রধান শিক্ষক রুহুল আমিন, স্বপন কুমার অনুপ বাবু সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্কাউট শিক্ষক, স্কাউট সদস্য এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
