কালীগঞ্জে প্রাইম মিনিস্টার গোল্ড কাপ ও নজরুল বর্ষ উদযাপনে প্রস্তুতি সভা
সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার কালীগঞ্জে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল প্রতিযোগীতা,৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা, নজরুল বর্ষ উদ্যাপন, ও আমার সংস্কৃতি আমার অহংকার, নতুন কুঁড়ি স্পোর্টসের অনুষ্ঠান বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার ২০ আগস্ট বেলা সাড়ে ১২ টায় কালিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পদের জন্য বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়েছে। উপজেলা শিক্ষা অফিসার জয়নুল আবেদীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা,সভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এটিএম শরিফুল আজাদ, কালিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু , সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ সরকারি কলেজের ক্রীড়া শিক্ষক মোজাফফর হোসেন, সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সৈয়দ মোমিনুর রহমান,প্রমুখ । আগামী ১ সেপ্টেম্বর থেকে আমার সংস্কৃতি আমার অহংকার,সংস্কৃতিক প্রতিযোগিতা, ও ১৪ সেপ্টেম্বর থেকে প্রাইম মিনিস্টার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট,সহ অন্যান্য প্রতিযোগিতা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সিদ্ধান্ত নিতে হয়।
