ঢাকা শুক্রবার ২১ আগস্ট ২০২৬ ৬ ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ২৪ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

শরাফপুর প্রাইমারী স্কুলের সভাপতি সন্তোষ কুমার দাশ

প্রকাশিত: ২০ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ০৯.৪৪ পি.এম
শরাফপুর প্রাইমারী স্কুলের সভাপতি সন্তোষ কুমার দাশ
www.dailyranggaprovat.com

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের ৪নং শরাফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন অবঃ শিক্ষক সন্তোষ কুমার দাশ। 

বৃহস্পতিবার (২০ আগস্ট) স্কুলের নব গঠিত কমিটির ১২ জন সদস্যের উপস্থিতিতে সভাপতি নির্বাচন করা হয়। সকল সদস্যের সর্ব সম্মত সিদ্ধান্তে প্রাথমিক বিদ্যালয়ের অবঃ প্রধান শিক্ষক সন্তোষ কুমার দাশকে সভাপতি নির্বাচিত করা হয়। সন্তোষ কুমার দাশ ২০২৪ সালে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং আশাশুনি উপজেলার দু' দু'বারের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ছিলেন। তাকে সভাপতি নির্বাচিত করায় তিনি এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও বিদ্যালয়ের উন্নয়নে এলাকাবাসীর সর্বাঙ্গীন সহযোগিতা কামনা করেছেন।