কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণরোধে কর্মশালা অনুষ্ঠিত
সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের অংশগ্রহণে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে রূপান্তরের সহযোগিতায় ইয়ুথ ফর সুন্দরবনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে এবং রূপান্তরের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়ার সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়াসিম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, উপজেলা আইসিটি কর্মকর্তা হেমেন্দ্রনাথ মণ্ডল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দীপক কুমার বিশ্বাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ নাজমুল হক, সুশীলনের পরিচালক আখতারুজ্জামান পল্টু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম. হাফিজুর রহমান শিমুল এবং টেনার খালিদ লামী।
কর্মশালায় প্লাস্টিক ও পলিথিনের ক্ষতিকর প্রভাব, পরিবেশ দূষণ রোধ, স্থানীয় পর্যায়ে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা এবং দূষণ প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় করা হয়।
এ সময় উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং ইয়ুথ ফর সুন্দরবনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
