ঢাকা শুক্রবার ২১ আগস্ট ২০২৬ ৬ ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ২৪ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

নড়াইলের বড়দিয়া- মহাজন ফেরিঘাটে দুইদিন যান চলাচল বন্ধ

প্রকাশিত: ২১ আগস্ট ২০২৬, শুক্রবার, সময়ঃ ০৯.৩১ এ.এম
নড়াইলের বড়দিয়া- মহাজন ফেরিঘাটে দুইদিন  যান চলাচল বন্ধ
www.dailyranggaprovat.com

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল প্রতিনিধি : সংস্কার কাজের জন্য নড়াইলের নড়াগাতীর  বড়দিয়া-মহাজন ফেরিঘাট দিয়ে আগামী ২১ ও ২২ আগস্ট সকল ধরনের যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।

নড়াইল সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নড়াইল সড়ক বিভাগের আওতাধীন লোহাগড়া-নড়াগাতী সড়কের বড়দিয়া মহাজন ফেরিঘাটের উত্তর প্রান্তের পন্টুন ও গ্যাংওয়ে উঠানোর কাজ করা হবে। এ কারণে ২১ ও ২২ আগস্ট সকাল ৯টা থেকে রাত ৭টা পর্যন্ত ফেরিঘাট দিয়ে সাময়িকভাবে সকল যানবাহন চলাচল বন্ধ থাকবে।

এ সময়ে ফেরিঘাট ব্যবহারকারী যানবাহন ও যাত্রীদের বিকল্প ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

নড়াইল সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।