ঢাকা শুক্রবার ২১ আগস্ট ২০২৬ ৬ ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ২৪ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কালিয়ায় চাঁদপুরে সাইকেল চুরির অভিযোগে যুবককে গণপিটুনি, পুলিশের কাছে হস্তান্তর

প্রকাশিত: ২১ আগস্ট ২০২৬, শুক্রবার, সময়ঃ ০৯.৩৪ এ.এম
কালিয়ায় চাঁদপুরে সাইকেল চুরির অভিযোগে যুবককে গণপিটুনি, পুলিশের কাছে হস্তান্তর
www.dailyranggaprovat.com

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার চাঁদপুর এলাকায় সাইকেল চুরির অভিযোগে রায়হান মোল্যা (৩২) নামে এক ব্যক্তিকে ধরে মারধর করেছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা। পরে তাকে কালিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে চাঁদপুর এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত রায়হান মোল্যা ওই এলাকার মনিরুল মোল্যার ছেলে।

স্থানীয়দের দাবি, দুই দিন আগে এক মাদ্রাসাশিক্ষার্থীর বাইসাইকেল চুরি হয়। ওই সাইকেল চুরির ঘটনায় রায়হান মোল্যার বিরুদ্ধে অভিযোগ ওঠে। বৃহস্পতিবার রাতে তাকে এলাকায় দেখতে পেয়ে স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে কয়েকজন তাকে আটক করে মারধর করেন।

স্থানীয়দের ভাষ্য, জিজ্ঞাসাবাদের সময় রায়হান সাইকেল চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরে স্থানীয়রা তাকে কালিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে গণপিটুনির ঘটনায় আইন নিজের হাতে তুলে নেওয়ার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।