ঢাকা শুক্রবার ২১ আগস্ট ২০২৬ ৬ ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ২৪ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

সাতক্ষীরার কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত: ২১ আগস্ট ২০২৬, শুক্রবার, সময়ঃ ০৯.৩৬ এ.এম
সাতক্ষীরার কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
www.dailyranggaprovat.com

শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :  সাতক্ষীরার কলারোয়ায় জারা নামে ২২ মাস বয়সী এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার পড়ন্ত বিকেলে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে এ মর্মান্তিক ঘটনা ঘটে। জারা কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া গ্রামের আনিসুর রহমানের মেয়ে। জানা গেছে, পড়ন্ত বিকেলে বাড়ির পাশে পুকুর পাড়ে মেয়েটি খেলা করছিল। খেলার ফাঁকে সকলের অজান্তে মেয়েটি পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যাচ্ছিল না। পরে শিশুটি পানিতে ভেসে উঠলে দেখতে পান সকলে। তাৎক্ষণিক বাড়ির লোকজন শিশুটিকে উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শামসুজ্জামান শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।