মাদার অব ডেমোক্রেসী সাতক্ষীরা জেলা আহবায়ক কমিটি অনুমোদন
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।। মাদার অব ডেমোক্রেসী বেগম খালেদা জিয়া পরিষদের সাতক্ষীরা জেলা শাখার ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের অনুমোদনক্রমে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে আহবায়ক, সিনিঃ যুগ্ম আহবায়ক ও সদস্য সচিব পদসহ ১২টি পদে আশাশুনির মানুষ স্থান পাওয়ার সৌভাগ্য অর্জন করেছে।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক অনুমোদনকৃত কমিটির আহবায়ক পদে আছাফুর রহমান মিঠু, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হুমায়ূন কবির , যুগ্ম আহবায়ক এনামুল হোসেন, মোঃ বাপ্পী সরদার, মোঃ সাইফুল ইসলাম, মোঃ আব্দুস সালাম, মোঃ সাফিজুল ইসলাম, মোঃ তহিদুজ্জামান তুহিন, মোঃ আহসান উল্লাহ, মোঃ মেহেদী হাসান, মোঃ মুন্না আজিজ, মমিনুর ইসলাম, সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম (রফিক) এবং সদস্য পদে রয়োছেন, সম বাবলু রেজা ঢালী, মোঃ সুমন হোসেন, মোঃ রাজিবুল ইসলাম, মোঃ শাহিনুর ইসলাম, মোঃ আমিনুল ইসলাম, আসাদুজ্জামান, মিলন সানা ও মফিজুল ইসলাম। আগামী ২ মাসের জন্য এ আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। পূর্ণাঙ্গ কমিটি গঠন করে অনুমোদনের জন্য কেন্দ্রে পাঠাতে বলা হয়েছে।
