পাইকগাছায় জলাবদ্ধতার ভোগান্তি ও প্রতিকারে গণতান্ত্রিক সংলাপ
অরুণ কুমার বিশ্বাস,পাইকগাছা : পাইকগাছা উপজেলার গড়ুইলালী,কপিলমুনি,রারুলী,গদাইপুর,লস্কর,হরিঢালি ইউনিয়নসহ উপজেলার সকল ইউনিয়ন বর্তমানে জলাবদ্ধতার মুখোমুখি।জলবায়ু পরিবর্তণ ,পরিবেশগত অবক্ষয় ও মানবাধিকার রক্ষায় ইউরোপীয় ইউনিয়ন ও নেটজ বাংলাদেশ- ুএর সহায়তায় বারসিক (ইঅজঈওক ) ৪ বছর মেয়াদি ”এনগেজ (উঘএআএউ) প্রকল্প বাস্তবায়ন করছে।এই প্রকল্পের অংশ হিসেবেই নাগরিক ও কতৃপক্ষের সংযোগ ঘটাতে এবং টেকসই সমাধান খুজতে এই গনতান্ত্রিক সংলাপের আয়োজন করা হয়েছে।বৃহস্পতিবার সকালে উপজেলা অফিসার্স ক্লাবে বারসিক এনগেজ প্রকল্পের আয়োজনে অনুষ্ঠাণে প্রধান অতিথি ছিলেন ইপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধরিী।স্বাগত বক্তব্য রাখেন বারসিক এনগেজ প্রকল্পের সময়ন্বয়কারী কুমারেশ চন্দ্র বাউয়ালি।বক্তব্য রাখেন পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি পরিবেশ সাংবাদিক এ্যাড এফ এম এ রাজ্জাক,পাইকগাঠা রিপোটার্স ইউনিট সভাপতি পরিবেশ সাংবাদিক জি এম মিজানুর রহমান মিজান ও পাইকগাছা সরকারি কলেজের সহকারী প্রভাষক সুসি্মতা সরকার।
