ঢাকা শুক্রবার ২১ আগস্ট ২০২৬ ৬ ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ২৪ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

দেবহাটা থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

প্রকাশিত: ২১ আগস্ট ২০২৬, শুক্রবার, সময়ঃ ০৯.২৬ পি.এম
দেবহাটা থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
www.dailyranggaprovat.com

আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি :  দেবহাটা থানার নবাগত অফিসার ইনচার্জ এইচ.এম শাহিনের সাথে দেবহাটা রিপোর্টার্স ক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২১ আগষ্ট সন্ধ্যার পরে দেবহাটা থানার ওসির অফিস কক্ষে এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। নবাগত অফিসার ইনচার্জ এইচ.এম শাহিন বৃহষ্পতিবার দেবহাটা থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহন করেন। তিনি ব্যক্তিগত জীবনে ১ কন্যা সন্তানের জনক। তার বাড়ি বরিশাল। উনার পিতা ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন উচ্চ পদস্থ কর্মকর্তা। এর আগে তিনি সাতক্ষীরার কলারোয়া থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। অফিসার ইনচার্জ এইচ.এম শাহিন মতবিনিময়কালে থানা এলাকার আইনশৃঙ্খলা রক্ষা, সকল প্রকারের সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ, মাদক নির্মূল করাসহ অনৈতিক কর্মকান্ড বন্ধে সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সমাজের সকল শ্রেনী পেশার মানুষের সহযোগীতা কামনা করেন। এসময় দেবহাটা থানার ওসি (তদন্ত) রেজাউল করিম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সাধারন সম্পাদক মেহেদী হাসান কাজল, সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক মুকুল, সহ-সভাপতি রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কে এম রেজাউল করিম, কার্য্যনির্বাহী সদস্য ইয়াছিন আলী, কার্য্যনির্বাহী সদস্য আবু সাঈদ, দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম আলম, প্রচার সম্পাদক আবুল হাসান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক তারেক মনোয়ারসহ প্রমুখ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।