বণিক বার্তার বরিশাল ব্যুরো এম মিরাজ হোসেনের ইন্তেকাল:, সাংবাদিকদের শোক
নিজস্ব প্রতিবেদক : জাতীয় দৈনিক ‘বণিক বার্তা’র বরিশাল ব্যুরো প্রধান এম মিরাজ হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর আকস্মিক প্রয়াণে বরিশালসহ দক্ষিণাঞ্চলের সংবাদমাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে।
এম মিরাজ হোসেন দীর্ঘ দিন ধরে অত্যন্ত নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে বরিশালে সাংবাদিকতা করে আসছিলেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বরিশাল নগরীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এক শোক বার্তায় স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সাংবাদিক নেতারা বলেন, "এম মিরাজ হোসেনের মতো একজন দক্ষ ও গুণী সাংবাদিকের চলে যাওয়া বরিশাল মিডিয়া পাড়ার জন্য এক অপূরণীয় ক্ষতি। বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় তাঁর অবদান স্থানীয় গণমাধ্যমকর্মীদের মাঝে স্মরণীয় হয়ে থাকবে।"
