ঢাকা রোববার ২৩ আগস্ট ২০২৬ ৮ ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ২৬ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

বিজিবির অভিযানে প্রায় ১০ লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক

প্রকাশিত: ২২ আগস্ট ২০২৬, শনিবার, সময়ঃ ০৩.০৫ পি.এম
বিজিবির অভিযানে প্রায় ১০ লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক
www.dailyranggaprovat.com

যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি। 

অদ্য ২২ আগস্ট  তারিখ যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনস্থ বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোষ্টের টহলদল কর্তৃক সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ৫৪টি শাড়ী, ১.৫ কেজি জিরা, ২৩ কেজি ফুসকা,  ৬২৯৫টি ঔষধ, ১৪টি চকলেট ও ১২৭টি কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য ৯,৮২,২৩০/-(নয় লক্ষ বিরাশি হাজার দুইশত ত্রিশ) টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।