ঢাকা রোববার ২৩ আগস্ট ২০২৬ ৮ ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ২৬ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রাণ কোম্পানির ডেলিভারি কর্মীর

প্রকাশিত: ২২ আগস্ট ২০২৬, শনিবার, সময়ঃ ০৫.২৭ পি.এম
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রাণ কোম্পানির ডেলিভারি কর্মীর
www.dailyranggaprovat.com

সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুরের রাজাপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় সূজয় সাহা নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহত সুজয় সাহা বিনোদপুর কাঁচাবাজারের পাশের বাসিন্দা পবিত্র কুমার সাহার ছেলে। তিনি প্রাণ কোম্পানির ডেলিভারি কর্মী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ( ২২ আগষ্ট) দুপুরে রাজাপুর এলাকায় নিজেই গাড়ি চালানোর সময় একটি নছিমনের সঙ্গে দুর্ঘটনার শিকার হন সুজয় সাহা। দুর্ঘটনায় গাড়ির ডাম্পার ভেঙে পড়ার পর তিনি বুকে হঠাৎ ব্যথা অনুভব করেন বলে জানা গেছে।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে মহম্মদপুর থানার ওসি তদন্ত এমডি মোতালেব হুসাইন জানান, সে নিজেই পরে দিয়ে দুঃঘটনার স্বীকার হয়েছেন।তার বাবা ও মা'যের নিকট তাকে হস্তান্তর করা হয়েছে।