ঢাকা রোববার ২৩ আগস্ট ২০২৬ ৮ ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ২৬ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কালিয়ায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার, ৪ মাসের কারাদণ্ড

প্রকাশিত: ২২ আগস্ট ২০২৬, শনিবার, সময়ঃ ০৬.৩২ পি.এম
কালিয়ায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার, ৪ মাসের কারাদণ্ড
www.dailyranggaprovat.com

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় ১২ গ্রাম গাঁজাসহ মো. মোস্তফা নামে এক যুবককে গ্রেপ্তারের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার রাত ৯টার দিকে কালিয়া পৌরসভার সামনের বাইপাস সড়ক থেকে গাঁজাসহ মোস্তফাকে গ্রেপ্তার করে কালিয়া থানা পুলিশ। গ্রেপ্তার মো. মোস্তফা উপজেলার মিয়াজোকার চর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

পুলিশের অভিযানের পর কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিন্নাতুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর ২১ ধারায় তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

পরে উপস্থিত সবার সামনে জব্দ করা গাঁজা পুড়িয়ে ধ্বংস করা হয়।