ঢাকা রোববার ১৯ এপ্রিল ২০২৬ ৬ ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৮ ই জিলহজ, ১৪৪৭ হিজরী
Ad

আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬, শুক্রবার, সময়ঃ ০১.২৯ পি.এম
আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির
www.dailyranggaprovat.com

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।।  আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে দায়িত্বশীল শিক্ষা শিবির-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৯ টায় উপজেলা জামায়াত কার্যালয়ে দিনব্যাপী এ শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানের শুরুতে দারসুল কুরআন পেশ করেন, উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ মাও. আনওয়ারুল হক। উদ্বোধনী বক্তব্য রাখেন, ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল্লাহ। আনুগত্য, পরামর্শ ও মোহসাবা বিষয়ের উপর আলোচনা রাখেন, জেলা কর্মপরিষদ সদস্য, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী এড. আব্দুস সোবহান মুকুল। যুগে যুগে ইসলামী আন্দোলনের কর্মীদের ত্যগ ও কুরবানী বিষয়ের উপর আলোচনা রাখেন, জেলা অফিস সেক্রেটারী মাওঃ রুহুল আমীন, ইনফাক ফি সাবিল্লিল্লাহ বিষয়ে আলোচনা রাখেন, জেলা কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস সবুর, বার্ষিক পরিকল্পনার আলোকে আমাদের কাজ বিষয়ে আলোচনা রাখেন, উপজেলা আমীর ও সদর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আবু মুছা তারিকুজ্জামান, স্থানীয় নির্বানের প্রস্তুতি ও আমাদের করণীয় বিষয়ে আলোচনা রাখেন, উপজেলা নায়েবে আমীর ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওঃ নুরুল আবছার মুরতাজা, ইউনিটের মাসিক রিপোর্ট সংরক্ষণ পদ্ধতি বিষয়ে আলোচনা রাখেন, অফিস সেক্রেটারী মাওঃ রুহুল কুদ্দুস, বায়তুলমাল আয়ের উৎস ও ব্যয় সংরক্ষণ পদ্ধতি বিষয়ে আলোচনা রাখেন, উপজেলা কর্মপরিষদ সদস্য এবিএম আলমগীর পিন্টু। অনুষ্ঠান সঞ্চালনা করেন, ইউনিয়ন সেক্রেটারী মাওঃ আব্দুল হাই

» বিস্তারিত কমেন্টে «
facebook.com/dailyranggaprovat
dailyranggaprovat.com