ঢাকা সোমবার ২৪ আগস্ট ২০২৬ ৯ ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ২৭ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন

প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৬, রোববার, সময়ঃ ০৮.০৪ পি.এম
কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
www.dailyranggaprovat.com

শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :  কলারোয়া ফুটবল মাঠ সংরক্ষণ ও তদারকির জন্য একটি মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে।  এ উপলক্ষে আলহাজ্ব শেখ তামিম আজাদ মেরিনের সভাপতিত্বে ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিশদ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার কলারোয়া হাইস্কুল মার্কেটে অনুষ্ঠিত এ সভায় সার্বিক বিষয়ে আলোচনা করেন ও উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মীর রফিকুল ইসলাম, সাতক্ষীরা জেলা বাফুফে সদস্য সাইফুল ইসলাম বাবু,  ফ্রেন্ডস্ স্পোর্টিং ক্লাবের ক্রীড়া সম্পাদক রেজাউল করিম লাভলু, ক্রীড়া সংগঠক মমতাজুল ইসলাম চন্দন,  অ্যাড. কাজী আবদুল্লাহ আল হাবিব, সাংবাদিক জুলফিকারুজ্জামান জিল্লু, কাজী সিরাজুর রহমান, মোর্তজা হাসান, শেখ সালাউদ্দিন, ফুটবল কোচ মাসউদুল ইসলাম মাসুদ, রেফারি ফারুক হোসেন স্বপন ও সাজেদুল করিম তপু, ক্রীড়া ধারাভাষ্যকার শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন, সাংবাদিক সানবিম করিম সিয়াম  প্রমুখ। সভায় কলারোয়া ফুটবল মাঠ সংরক্ষণ ও সঠিক পরিচর্যার লক্ষ্যে একটি মাঠ ব্যাবস্থাপনা কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে আলহাজ্ব শেখ তামিম আজাদ মেরিনকে সভাপতি ও মমতাজুল ইসলাম চন্দনকে সাধারণ সম্পাদক করে একটি মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়। কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের এই মাঠ সবধরনের ক্রীড়া পরিচালনা, শরীরচর্চা, রাজনৈতিক সভা, ওয়াজ মাহফিল, বিভিন্ন বিনোদনের প্রাণকেন্দ্র। একই সাথে সকাল-সন্ধ্যায় স্বাস্থ্য সচেতন ব্যক্তিদের ব্যায়ামের কেন্দ্রস্থল ও শিশুদের খেলার স্থান। কিন্তু বর্তমানে মাঠটি একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। সে লক্ষ্যে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠকে সংরক্ষণ ও তদারকির জন্য এবং  মাঠের সৌন্দর্য বৃদ্ধি করাসহ মাঠ ব্যবস্থাপনা কমিটি কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন উপস্থিত সকলেই।