মহম্মদপুরে নজরুল বর্ষ উপলক্ষে ''উপজেলা কমিটির মতবিনিময়'' সভা অনুষ্ঠিত
সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে ''উপজেলা কমিটির মতবিনিময়'' সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩আগষ্ট) বিকেলে উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় উপজেলা নির্বাহী অফিসার বেদবতী মিস্ত্রী'র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি নেতা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক অধ্যক্ষ (অবঃ) বীরমুক্তিযোদ্ধা মো: মতিউর রহমান, উপজেলা বিএনপি'র সাবেক আহবায়ক মো: মৈমুর আলী মৃধা,থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: শামীম আহম্মেদ প্রমুখ।এসময় উপজেলার সকল সরকারি দপ্তরের প্রধানগণ,উপজেলার সকল শিক্ষা প্রতিষ্টানের প্রধানগণ, সাংস্কৃতিক দলের নেতৃবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নজরুল বর্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার লক্ষ্যে মহম্মদপুরে বিস্তারিত কর্মসূচী গৃহীত হয়।
