রাড়িপাড়া ওয়ার্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ
কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের কচুয়ায় রাড়িপাড়া ইউনিয়ন ওয়ার্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । রাড়িপাড়া ইউনিয়ন যুব সমাজের উদ্যোগে গোয়ালমাঠ ফুটবল মাঠে আজ ২৩ আগস্ট (রবিবার) বিকাল চারটায় অনুষ্ঠিত খেলায় ১-০ গোলে ২ নং ওয়ার্ডকে পরাজিত করে ৯ নং ওয়ার্ড চ্যাম্পিয়ন হয়।খেলা পরিচালনা করেন সোয়েব চৌধুরী, গাওসুল আজম ও সেলিম রেজা। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশাসক জেলা পরিষদ বাগেরহাট ব্যারিস্টার শেখ মো: জাকির হোসেন,বাগেরহাট জেলা বিএনপি সদস্য খান মনিরুল ইসলাম , কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী হাসান, কচুয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আল মামুন, কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ, কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তরিকুল ইসলাম,কচুয়া প্রেসক্লাব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর সাংবাদিক,রাজনৈতিক নেতৃবৃন্দ সহ জেলা বিএনপি ও কচুয়া উপজেলা বিএনপির বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ সহ ফুটবল প্রেমি আরও অনেকে।খেলা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।
