কালিগঞ্জের উকসা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সততা স্টোর উদ্বোধন
সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : দুর্নীতি দমন সমন্বিত কার্যালয় খুলনা এর সহযোগিতায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার উকশা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সততা স্টোর উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকালে ১১ টায় উকসা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সততা ন্যায্যতা ও আদর্শের চর্চায় উদ্বুদ্ধ করতে শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কুলে বিক্রেতাবিহীন সততা স্টোর উদ্বোধন করা হয়েছে। ঊকসা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসেনের সভাপতিত্বে সততা স্টোর উদ্বোধন করেন প্রধান অতিথি কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবদীন, অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ফজর আলী, বড়সিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, প্রমূখ এ সময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সতত স্টরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও বিভিন্ন শুকনা প্যাকেট জাত খাবার থাকবে,এই সততা স্টোর থেকে থেকে শিক্ষার্থীরা তাদের অনুযায়ী নির্ধারিত (দাম)মূল্য ক্যাশ বাক্সে রেখে ওই ছাত্র-ছাত্রীর নাম ও রোল নম্বর খাতার লিপিবদ্ধ করে নির্ধারিত মূল্যের জিনিস ক্রয় করতে পারবে। সততা স্টোর দোকানে কেউ থাকবে না সে সঠিক নিয়ম অনুযায়ী নিজের পছন্দ মতন মালামাল ক্রয় করতে পারবে। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি স্কুল পর্যায়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে সততা চর্চায় এ ধরনের উদ্যোগকে অভিভাবকরা অভিনন্দন জানিয়েছে।
