কচুয়ায় ৮৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যাবসায়ী আটক
কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের কচুয়া উপজেলায় ৮৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) রাতে উপজেলার লড়ারহাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন—কচুয়া উপজেলার মাদারতলা গ্রামের গোলাম পরোয়ার বাবু ও আল আমিন শেখ।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে লড়ারহাট এলাকায় অভিযান চালায় কচুয়া থানা পুলিশ। এ সময় মাদক সেবন করা অবস্থায় দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়। পরে তাদের কাছ থেকে ৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পু লিশ তাদের মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করে।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল মামুন বলেন, ‘দুই ব্যক্তিকে ইয়াবাসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আদালতে পাঠানোর ঝপ্রক্রিয়া চলছে।’
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকদ্রব্যের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
