ঢাকা বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬ ১২ ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ৩০ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

আশাশুনিতে সন্ত্রাস বিরোধী মামলার দুই আসামি গ্রেফতার

প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৬, বুধবার, সময়ঃ ১১.১৯ পি.এম
আশাশুনিতে সন্ত্রাস বিরোধী   মামলার দুই আসামি গ্রেফতার
www.dailyranggaprovat.com

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) :  আশাশুনিতে থানা পুলিশ সন্ত্রাস বিরোধী মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বুধবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গির আরিফ এর নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ২৩/৬/২৬ তাং দায়েরকৃত ২৪ নং মামলার আসামি জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ শোভনালী ইউনিয়নের সরাফপুর গ্রামের মৃত কার্তিক চন্দ্র দাশের ছেলে রাজ্যেশ্বর দাশ ও ২১/৬/২৬ তাং দায়েরকৃত ২২ নং মামলার আসামি বড়দল গ্রামের হাবিবুর রহমান সানার ছেলে বড়দল ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান (সাহাগ) কে গ্রেফতার করেন।