ঢাকা শুক্রবার ২৮ আগস্ট ২০২৬ ১৩ ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ৩১ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কালিগঞ্জের বিভিন্ন পয়েন্টে ডাস্টবিন বিতরণ

প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ১১.৪৫ পি.এম
কালিগঞ্জের  বিভিন্ন পয়েন্টে ডাস্টবিন বিতরণ
www.dailyranggaprovat.com

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : “নির্দিষ্ট স্থানে ময়লা ফেলি, পরিচ্ছন্ন কালিগঞ্জ গড়ি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে পলিথিনের ব্যবহার নিরুৎসাহিত করা এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরার কালিগঞ্জ  উপজেলার বিভিন্ন পয়েন্ট  ডাস্টবিন বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) সকাল ১০টায় ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ হাটের মাছ বাজার চাঁদনীতে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলায় কর্মরত বিভিন্ন বেসরকারি সংস্থার (এনজিও) সমন্বয়ে  সহযোগিতায় কর্মসূচির বাস্তবায়ন করা হচ্ছে ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির শুভ  উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মিলন সাহা।

নাজিমগঞ্জ বাজার পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি  ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মাহবুবুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সুশীলনের  পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল,প্রত্যয় গ্রুপের  আজগার আলী, বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর গাইন, জহুরুল ইসলাম হুদা, ব্যবসায়ী সাইদুর রহমান, বাজার পরিচালনা কমিটির সদস্য প্রার্থী ও ব্যবসায়ী শেখ হাফিজুর রহমান (ছট্টু), ব্যবস্থাপনা সদস্য সারাফাত হোসেন, মনিরুল ইসলাম মনি, আমিনুর রহমান মুন্না ও মাওলানা মনিরুল ইসলামসহ বাজারের ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

কর্মসূচির আওতায়  নাজমুল বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে  কালিগঞ্জ উপজেলা  সোহরাওয়ার্দী,  পার্ক ডাকবাংলা মোড়,  উপজেলার সামনে থানার সামনে প্রেসক্লাবের পাশে  ফুলতলা মোড়, কাঁচা বাজার ও মাছ বাজার সামনে ডাস্টবিন স্থাপন ও ব্যবসায়ীদের মধ্যে ডাস্টবিন বিতরণ করা হয়। একই সঙ্গে বাজারের ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষকে নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলা, পলিথিনের ব্যবহার বর্জন এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতন করা হয়।

আয়োজকরা জানান, একটি পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব বাজার গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা, পলিথিনের ব্যবহার কমানো এবং নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করলে নাজিমগঞ্জ বাজারসহ পুরো কালিগঞ্জকে আরও পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে তোলা সম্ভব।এজন্য স্থানীয় সকলের   সহযোগিতা প্রয়োজন।