ঢাকা শুক্রবার ২৮ আগস্ট ২০২৬ ১৩ ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ৩১ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

দেবহাটার ভাতশালা গ্রামকে মাদকমুক্ত করনে সচেতনতা সভা ও গাছের চারা বিতরন

প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ১১.৪৭ পি.এম
দেবহাটার ভাতশালা গ্রামকে মাদকমুক্ত করনে সচেতনতা সভা ও গাছের চারা বিতরন
www.dailyranggaprovat.com

আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি :  দেবহাটার ভাতশালা গ্রামে মাদকমুক্ত করা এবং উপজেলায় পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪ শত পরিবারের মাঝে লিচুর চারা বিতরণ ও ভাতশালা গ্রামকে মাদকমুক্ত করনে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (২৭ আগস্ট) ভাতশালা গ্রামে ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে বিকাল ৫টায় আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহীন। অনিকেত আলাম ফাউন্ডেশনের চেয়ারম্যান অনিকেত আলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভাতশালা বিজিবির ক্যাম্প কমান্ডার লোকমান হোসেন, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সাধারন সম্পাদক মেহেদী হাসান কাজল, দেবহাটা সদর ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল জলিল, সমাজসেবক বাবলু বিশ্বাস, সাবেক ইউপি সদস্য কামরুল ইসলাম প্রমুখ।ফাউন্ডেশনের পরিচালক অনিকেত আলাম এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ফলদ গাছ রোপণের মাধ্যমে যেমন পরিবেশ রক্ষা হবে, তেমনি মানুষের পুষ্টি ও অর্থনৈতিক সুরক্ষাও নিশ্চিত হবে। প্রধান অতিথি অফিসার ইনচার্জ এইচ এম শাহীন বলেন, মাদক আমাদের জন্য ও একটি পরিবারের জন্য অভিশাপ। সকলের সচেতনতাবোধ না হলে মাদক নির্মূল করা সম্ভব না। তিনি বলেন, অভিভাবকদের আরো সচেতনতার সাথে তাদের সন্তানদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের সতর্ক করে বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশ সর্বদা তৎপরতার সাথে অভিযান পরিচালনা করছে। তাই এখনো তাদের ভালো পথে ফিরে আসার জন্য ওসি আহবান জানান। 

পরে উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে লিচুর চারা বিতরণ করা হয়। উল্লেখ্য, ২০১৯ সাল থেকে প্রতিষ্ঠানটি  ৬ হাজারের অধিক ফলজ, বনজ, ঔষধি গাছের চারা বিতরণ করেছে। এছাড়া প্রতি মাসের ৬ তারিখে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা স্বাস্থ্যসেবা প্রদান করে। পাশাপাশি নারীদের আয় বৃদ্ধি করতে প্রতিমাসে ২০ জনকে বিনামূল্যে হাঁসের বাচ্চা প্রদান করা হয় অনিকেত আলাম ফাউন্ডেশনের পক্ষ থেকে।