আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয
উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, আশাশুনি সরকারি কলেজের প্রিন্সিপাল অধ্যাপক নজরুল ইসলাম, নবাগত সহকারি কমিশনার (ভূমি) মিঠু মৈত্র, নবাগত অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আরিফ, এমপি প্রতিনিধি ও জামায়েতের সাবেক আমির উপাধ্যক্ষ আব্দুস সবুর, উপজেলা জামায়েতের আমির আবু মুসা তারিকুজ্জামান তুষার, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব জাকির হোসেন বাবু, কাদাকাটি ইউপি প্রশাসক ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, ওমর ছাকি ফেরদৌস পলাশ, রুহুল কুদ্দুস, হাজ্বী আবু দাউদ ঢালী, প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম, বড়দল ইউপি চেয়ারম্যান প্রতিনিধি কেএম রকিবুজ্জামান, প্রেসক্লাবের সভাপতি এসকে হাসান, সাধারণ সম্পাদক আকাশ হোসেন, পল্লী বিদ্যুতের প্রকৌশলী মোঃ মাহমুদুল হাসান, উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ। সভায় মাদক, জুয়া ও উপজেলার বিভিন্ন খালে অবৈধভাবে নেট পাটা দিয়ে পানি নিস্কাশনে প্রতিবন্ধকতা রোধ, দলিল লেখক সমিতির টাকা ছিনতাই ও সিগারেট কোম্পানির ডেলিভারি ম্যানের কাছ থেকে ছিনতাইয়ের ঘটনা নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়।
