ঢাকা শুক্রবার ২৮ আগস্ট ২০২৬ ১৩ ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ৩১ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

আশাশুনিতে পেশাজীবী বিভাগের টিম বৈঠক

প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ১১.৪৯ পি.এম
আশাশুনিতে পেশাজীবী বিভাগের টিম বৈঠক
www.dailyranggaprovat.com

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : দাওয়াতী দশক উপলক্ষে আশাশুনি উপজেলা পেশাজীবী বিভাগের টিম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টায় আল-আমীন ট্রাস্ট মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

উপজেলা পেশাজীবী বিভাগের সভাপতি মাওঃ আতাউর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওঃ আব্দুর রশিদ মোড়লের সঞ্চালনায় বৈঠকে প্রধান অতিথি ছিলেন জেলা সেক্রেটারি গাজী মোস্তফা কামাল। এ সময় উপজেলা শিক্ষা বিভাগ সভাপতি মাওঃ আব্দুল বারী, মিডিয়া বিভাগ সভাপতি শাহ অহিদুজ্জামান শাহিন, ভিডিএফ সভাপতি ডাঃ আবু জাহামসহ পেশাজীবী বিভাগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বৈঠকে কেন্দ্র ঘোষিত দাওয়াতী দশক (২০ থেকে ৩১ আগস্ট) সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি,পরিকল্পনা ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।