ঢাকা রোববার ১৯ এপ্রিল ২০২৬ ৬ ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৮ ই জিলহজ, ১৪৪৭ হিজরী
Ad

মহম্মদপুরে ১৫ কিলোমিটার খাল খনন কাজের উদ্বোধন

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, শনিবার, সময়ঃ ০১.৩৮ পি.এম
মহম্মদপুরে ১৫ কিলোমিটার খাল খনন কাজের উদ্বোধন
www.dailyranggaprovat.com

সুব্রত সরকার,মহম্মদপুর (মাগুরা)।। মাগুরার মহম্মদপুর উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ১৫ কিলোমিটার খাল খনন কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার বাবুখালি ইউনিয়নের রায়পুর সুইচগেট এলাকা থেকে বালিদিয়া নিরবিশখালি পর্যন্ত এই খাল খনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, নির্বাচনের পূর্বে এলাকার জনগণের অন্যতম দাবি ছিল খাল খনন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের ধারাবাহিকতায় এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, খালটি খনন সম্পন্ন হলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন সহজ হবে, কৃষকরা সরাসরি উপকৃত হবেন এবং ফসল উৎপাদন বাড়বে। পাশাপাশি দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যারও স্থায়ী সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, বাবুখালি রায়পুর সুইচগেট থেকে বালিদিয়া নিরবিশখালি পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার খাল খনন করা হবে। প্রকল্পটির জন্য মোট ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৮৬ লাখ টাকা। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের তত্ত্বাবধানে প্রতিদিন প্রায় ৮৯২ জন শ্রমিক এই কাজে নিয়োজিত থাকবেন।
মাগুরা জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট খাঁন রোকনুজ্জামান, মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আজম সাবু, সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধা, সাবেক সাধারণ সম্পাদক ড. রইচ উদ্দীন, সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দ বাকী মিয়া ও মোঃ নজরুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহঃ শাহনুর জামান, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশরাফুজ্জামান, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক অধ্যক্ষ (অবঃ) মোঃ মতিউর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম, প্রেসক্লাব মহম্মদপুরের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, বিভিন্ন গণমাধ্যমকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয় কয়েকজন ব্যাক্তি জানান, এই খালটি মহম্মদপুর উপজেলার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি খাল।  খালটির  খনন প্রকল্প যদি সুন্দর ভাবে সরকার  বাস্তবায়ন করতে পারে তাহলে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি এলাকার সার্বিক পরিবেশ ও জীবনযাত্রার মান উন্নত হবে।

 

» বিস্তারিত কমেন্টে «
facebook.com/dailyranggaprovat
dailyranggaprovat.com