ঢাকা শনিবার ২৯ আগস্ট ২০২৬ ১৪ ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ৩২ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

মাগুরা, যশোর ও নড়াইলের দায়িত্বে- প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৬, শুক্রবার, সময়ঃ ০৯.৪৭ পি.এম
মাগুরা, যশোর ও নড়াইলের দায়িত্বে- প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
www.dailyranggaprovat.com

সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : জেলা পর্যায়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসনসহ সরকারের সার্বিক কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পেয়েছেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ। এর মধ্যে মাগুরা, যশোর ও নড়াইল জেলার দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল কে। 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা থেকে এ বিষয়ে গেজেট জারি করা হয়।

দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট জেলার সরকারি

দপ্তরগুলোকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ এবং পুরোনো অপরাধ দমনে প্রয়োজনীয় পরামর্শ দেবেন। পাশাপাশি সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিসহ বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম তদারকি করবেন।পাশাপাশি সংশ্লিষ্ট জেলার বিভিন্ন সভায় অংশ নিয়ে পরামর্শও দিতে পারবেন।