ঢাকা রোববার ৩০ আগস্ট ২০২৬ ১৫ ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৩ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কালিগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর আর নেই

প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৬, শনিবার, সময়ঃ ০৭.৩১ পি.এম
কালিগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর আর নেই
www.dailyranggaprovat.com

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার জাফরপুর গ্রামের বাসিন্দা তারালি  ইউনিয়ন পরিষদের তিনবারের নির্বাচিত  সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর (৭০) মারা গেছেন। শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) আব্দুল গফুর স্থানীয় ইউনিয়ন জামায়াতের টিম সদস্য ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুর খবর পেয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানসহ দলটির নেতৃবৃন্দ। এ সময় জামায়াত নেতৃবৃন্দ আব্দুল গফুরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। নেতৃবৃন্দ বলেন, আব্দুল গফুর ছিলেন জনপ্রতিনিধি ও সমাজের একজন নিবেদিতপ্রাণ ব্যক্তি। স্থানীয় মানুষের কল্যাণে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মতো জামায়াতের নেতা-কর্মীরাও শোকাহত। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এ শোক কাটিয়ে ওঠার জন্য আল্লাহর কাছে দোয়া করেন।