মহম্মদপুরে শনিদেবের পূজা অনুষ্ঠিত
সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের বাজার রাধানগর গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী রাধাগোবিন্দ মন্দির অঙ্গনে ৫ম বার্ষিকী শ্রীশ্রী গ্রহরাজ শনিদেবের পূজা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগষ্ট) দিনব্যাপী সন্ধ্যা পর্যন্ত মন্দির প্রাঙ্গণে নানা পর্বে ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে।গ্রামবাসীদের পক্ষে শ্রীশ্রী গ্রহরাজ শনিদেবের পূজা উদযাপন করতে কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি নির্ধারণ করা হয়েছে অভিজিৎ সাহা ও সাধারণ সম্পাদক পিয়াস সাহা কে।পুজার সার্বিক সমন্বয়, দেখভালের দায়িত্বে আছেন মন্দির কমিটির কোষাধ্যাক্ষ, খরসূতি সরকারি কলেজের সিনিয়র প্রভাষক নারায়ণ চন্দ্র সাহা।
উক্ত পুজাতে সংশ্লিষ্ট মন্দির এলাকা সহ বিভিন্ন অঞ্চলের হিন্দুধর্মাবল্ববী নারী-পুরুষ সমাবেত হয়েছেন।
