ঢাকা রোববার ৩০ আগস্ট ২০২৬ ১৫ ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৩ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

আশাশুনিতে কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না- ওসি জাহাঙ্গীর আরিফ

প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৬, শনিবার, সময়ঃ ০৭.৫৩ পি.এম
আশাশুনিতে কোন মাদক ব্যবসায়ীকে   ছাড় দেওয়া হবে না- ওসি জাহাঙ্গীর আরিফ
www.dailyranggaprovat.com

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : যারা মাদক ব্যবসায়ী ও সেবন করে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। মাদক ব্যবসায়ীদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজার ব্যবস্থা করা হবে। স্কুল টাইমে কোন বখাটেকে স্কুলের সামনে দাঁড়াতে দেওয়া হবে না। পুলিশের পক্ষ থেকে মোবাইল টিম মোটরসাইকেল যোগে টহলের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া অপরাধ মূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত দোষী ব্যক্তিদের কাউকে ছাড় দেওয়া হবে না। মাদক বিক্রেতা ও সেবনকারীদের প্রশ্রয়দাতাকেও ছাড় দেয়া হবে না। শনিবার সকালে আশাশুনি প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আরিফ এসব কথা বলেন। 

প্রেস ক্লাবের সভাপতি এসকে হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় তিনি আরো বলেন, আশাশুনি থানায় কোন মামলা, জিডি বা অভিযোগ করতে এক টাকাও লাগবেনা। কেউ কোন মিথ্যা মামলায় পড়বে না, তদন্ত করব তারপরে মামলা রুজু করা হবে বলে তিনি জানান। তিনি মাদককে নির্মূল করতে প্রেসক্লাবের সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, আমি যতদিন আছি আশাশুনি প্রেসক্লাবের কোন সাংবাদিকরা আমার কাছ থেকে কোন মিথ্যা মামলা ও লাঞ্চিতর শিখার হবেন না। মতবিনিময়কালে ইন্সপেক্টর (তদন্ত) সঞ্জয় কুমার দাস, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আকাশ হোসেন সহ প্রেসক্লাবের ৪৯ জন সদস্যের মধ্যে অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন।