রূপান্তরের আয়োজনে সিপিআইপি অ্যাক্টিভিষ্টদের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।। এনজিও রূপান্তরের আয়োজনে কাউন্টার ট্রাফিকিং ইন পারসন (সিপিআইপি) সদস্যদের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সকাল ১০ টায় সাতক্ষীরা হোটেল টাইগার প্লাস সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সিটিআইপি সদস্য সাফিরুল ইসলামের সভাপতিত্বে ও পরিচালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, আশ্বাস প্রকল্পের প্রোগ্রাম অফিসার দীপ্তি রায়। সভায় গত দুই মাসের কার্যক্রম পর্যালোচনা করে মাঠ পর্যায়ে কাজের সমস্যাবলী, অর্জন ও শিক্ষণীয় দিক নিয়ে আলোচনা, সারভাইভার শনাক্তকরণ, সহায়তা প্রদান ও পুনর্বাসন কার্যক্রমের সাথে রেফার করে সারভাইভারদের সকল প্রকার সেবা নিশ্চিত করার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি আগামী দুই মাসের কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। এছাড়া সংগঠন নিবন্ধন বিষয়ে করনীয়তা নিয়ে আলোচনা ও “সিটিআইপি ইয়ুথ গ্রুপ সাতক্ষীরা” নামে যুব সংগঠন (নিবন্ধন এবং পরিচালনা) আইন, ২০১৫ এবং যুব সংগঠন (নিবন্ধন ও পরিচালনা) বিধিমালা, ২০১৭ মোতাবেক স্বীকৃতিপত্র নেওয়ার বিষয়ে আলোচনা এবং গঠনতন্ত্র পর্যালোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়। এ সময় আরও বক্তব্য রাখেন কনক মন্ডল, আসমাউল হুসনা, সোহেল আহমেদ, মাসুদ করিম সুমন, শিমুল দাশ, কর্ণবিশ্বাস, আইরিন সুলতানা, সালমা আক্তার, মনিরুজ্জামান টিটু প্রমুখ।
উল্লেখ্য, আশ্বাস প্রকল্পটি সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে ও উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে রূপান্তর মাঠ পর্যায়ে কার্যক্রম পরিচালনা করছে।
