ঢাকা রোববার ৩০ আগস্ট ২০২৬ ১৫ ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৩ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

আশাশুনি প্রেসক্লাবের সদস্য শাহিনুরের মায়ের ইন্তেকাল

প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৬, শনিবার, সময়ঃ ০৭.৫৯ পি.এম
আশাশুনি প্রেসক্লাবের সদস্য  শাহিনুরের মায়ের ইন্তেকাল
www.dailyranggaprovat.com

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) :

আশাশুনি প্রেসক্লাবের সদস্য শাহিনুর ইসলামের মা শাহানারা খাতুন (৫১) এর দাফন সম্পন্ন হয়েছে। 
উপজেলার বড়দল ইউনিয়নের খেড়ুয়াডাঙ্গা গ্রামের মোঃ রেজাউল ইসলাম ফকিরের স্ত্রী শাহানারা খাতুন লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। শনিবার (২৯ আগস্ট) ভোর ৬.১৫ মিনিটে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)। মৃত্যুকালে তিনি স্বামী, দুই পুত্র ও এক কন্যা সন্তান রেখে যান। এদিন আসর বাদ জানাজা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে মরহুমাকে দাফন করা হয়।