ঢাকা রোববার ৩০ আগস্ট ২০২৬ ১৫ ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৩ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কলারোয়ায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই বছরের শিশুর

প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬, রোববার, সময়ঃ ০১.২৭ এ.এম
কলারোয়ায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই বছরের শিশুর
www.dailyranggaprovat.com

শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে আব্দুর রহমান (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার যুগিখালি ইউনিয়নের তালুন্দিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমান তালুন্দিয়া গ্রামের ইঞ্জিনিয়ার শাহজাহান কবিরের একমাত্র সন্তান। চাকরির সুবাদে শিশুটির বাবা ঢাকায় অবস্থান করছেন।

সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে বাড়ির লোকজনের অগোচরে কোনো একসময় শিশু আব্দুর রহমান বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয়রা পুকুরে শিশুটিকে ডুবন্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করেন।

তবে ততক্ষণে শিশুটির মৃত্যু হয়। পরে তাকে আর হাসপাতালে নেওয়া হয়নি।

মাত্র দুই বছরের শিশুর আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবার-স্বজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোক। এ ঘটনায় তালুন্দিয়া গ্রামজুড়ে শোকের ছায়া বিরাজ করছে।