কলারোয়ায় 'মাদার ইজ দ্য বেস্ট টিচার' শীর্ষক সেমিনার
শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : কলারোয়া উপজেলার সোনাবাড়িয়ায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মাদার ইজ দ্যা বেস্ট টিচার শীর্ষক সেমিনার ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার (২৯ আগস্ট) সোনাবাড়িয়া একাডেমিক নলেজ আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ও কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন যশোর টিচার্স ট্রেনিং কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ হারুন-অর-রশীদ। এছাড়া বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মুজিবুর রহমানসহ বিভিন্ন শিক্ষ প্রতিষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
বক্তারা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিক মূল্যবোধ গড়ে তোলা এবং মা যে একজন শ্রেষ্ঠ শিক্ষক তা গুরুত্ব সহকারে তুলে ধরেন।
