ঢাকা সোমবার ৩১ আগস্ট ২০২৬ ১৬ ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৪ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কুয়াকাটা জেলের জালে ধরা পড়লো বিড়ল প্রজাতির স্লেন্ডার সানফিস

প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬, রোববার, সময়ঃ ১১.২৪ পি.এম
কুয়াকাটা জেলের জালে ধরা পড়লো বিড়ল প্রজাতির স্লেন্ডার সানফিস
www.dailyranggaprovat.com

অশোক মুখার্জি, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির সামুদ্রিক মাছ ‘স্লেন্ডার সানফিশ’ (Slender Sunfish)। মাছটির বৈজ্ঞানিক নাম Ranzania laevis। স্থানীয়ভাবে এ ধরনের মাছ খুব একটা দেখা যায় না। প্রায় ২ কেজি ৭০০ গ্রাম ওজনের অদ্ভুত আকৃতির মাছটি মহিপুর মৎস্য বন্দরে আনার পর স্থানীয় মানুষ ও মাছ ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে। মাছটি এক নজর দেখতে সেখানে ভিড় করছেন অনেকে।

রবিবার (৩০ আগস্ট) সকালে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর থেকে অন্যান্য সামুদ্রিক মাছের সঙ্গে বিরল এ মাছটি ধরে নিয়ে আসেন জেলেরা। পরে মহিপুর মৎস্য বন্দরের শাহীন এন্টারপ্রাইজ নামের আড়তে মাছটি তোলা হয়। তবে মাছটি কিনতে কেউ আগ্রহ দেখাননি।

জেলেরা জানান, মাছটির আকৃতি ও গঠন অন্যান্য সামুদ্রিক মাছের তুলনায় সম্পূর্ণ ভিন্ন। এ কারণে প্রথমে তারা মাছটির পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে পারেননি। এমনকি এর বৈজ্ঞানিক পরিচয় সম্পর্কেও তাঁদের কোনো ধারণা ছিল না। মাছটি বিষাক্ত হতে পারে—এমন আশঙ্কায় কেউ এটি কিনতেও আগ্রহ দেখাননি।

জেলের জালে উঠে এলো বিরল ‘টাইটান ট্রিগারফিশ’