ঢাকা রোববার ১৯ এপ্রিল ২০২৬ ৬ ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৮ ই জিলহজ, ১৪৪৭ হিজরী
Ad

কালিগঞ্জে তালগাছ কাটার সময় গাছ পড়ে মর্মান্তিক দুর্ঘটনা: এক পথচারীর মৃত্যু

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, রোববার, সময়ঃ ১২.৪৬ পি.এম
কালিগঞ্জে তালগাছ কাটার সময় গাছ পড়ে মর্মান্তিক দুর্ঘটনা: এক পথচারীর মৃত্যু
www.dailyranggaprovat.com

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি।।
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দপুর গ্রামে গাছের চাপায় পড়ে এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে  শনিবার (১১ এপ্রিল ২০২৬) বেলা প্রায় ১২:৩০ ঘটিকার । নিহত ব্যক্তি প্রজিত সরদার (৫৫), পিতা- নন্দদুলাল সরদার, গ্রাম- মুকুন্দ মধুসূদনপুর, উপজেলা- কালিগঞ্জ, জেলা- সাতক্ষীরা

স্থানীয় সূত্রে জানা যায়, প্রজিত সরদার একই গ্রামের মুকুন্দ মধুসূদনপুর এলাকার আব্দুল আজিজের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় মাহফুজুর রহমান (৫০), পিতা- জব্বার আলী একটি তাল গাছ কাটছিলেন। এ সময় হঠাৎ গাছটি ভেঙে তার মাথার ওপর পড়ে গেলে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন এবং পরে মারা যান।

ঘটনার খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।তালগাছ পড়ে দুর্ঘটনায় মৃত্যু  হওয়ায় তার মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

» বিস্তারিত কমেন্টে «
facebook.com/dailyranggaprovat
dailyranggaprovat.com