ঢাকা মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬ ১৭ ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৫ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থক হোক: বিশ্বাস জাহাঙ্গীর আলম

প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৬, সোমবার, সময়ঃ ০৩.৫২ পি.এম
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থক হোক: বিশ্বাস জাহাঙ্গীর আলম
www.dailyranggaprovat.com

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল প্রতিনিধি : ১লা সেপ্টেম্বর ২০২৬ বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে দলের প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থক হোক—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও নড়াইল জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি বিএনপির সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে দলীয় আদর্শ ও গণতান্ত্রিক মূল্যবোধকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠার দিন নয়; এটি দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও জনগণের কল্যাণের প্রত্যয়ে দলের দীর্ঘ রাজনৈতিক পথচলারও স্মারক।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নড়াইল জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে নানা কর্মসূচি পালনের প্রস্তুতি নেওয়া হয়েছে।