ঢাকা মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬ ১৭ ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৫ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে নজরুল বর্ষ উদযাপন

প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৬, সোমবার, সময়ঃ ০৩.৫৯ পি.এম
কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে নজরুল বর্ষ উদযাপন
www.dailyranggaprovat.com

অশোক মুখার্জি, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) বেলা ১১ টায় জাতীয় উপজেলা প্রশাসন পায়রার হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে   সাংস্কৃতিক প্রতিযোগিতার  উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার  মো. আরিফুজ্জামান।

এসময় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) সহকারী পরিচালক আছাদুজ্জামান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম,উপজেলা সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলাম,

উপজেলা একাডেমিক সুপারভাইজার মনিরুজ্জামান খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো:  জুলহাজ, পৌর বিএনপির সভাপতি গাজী ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহিদ নান্নু মুন্সি, মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাজাহান পারভেজ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিক ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক ও কবিতা আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।